ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পবিপ্রবিতে সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বঃ সভাপতি রিমন, সম্পাদক সাব্বির

নিজস্ব প্রতিবেদক||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস) পেয়েছে নতুন নেতৃত্ব। রবিবার (২৯ জুন) ঘোষিত ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হয়েছেন চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারসিফুল আলম রিমন। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সাব্বির হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই কমিটির অনুমোদন দেয়।

নতুন কমিটিতে আরও আছেন—সহ-সভাপতি: আবু হাসনাত তুহিন (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক: মো. আজমির হোসেন খান (নাগরিক ভাবনা), সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ মুহসিন তানজিম (একুশে সংবাদ), কোষাধ্যক্ষ: আশিকুর রহমান (ঢাকা টাইমস), দপ্তর ও প্রকাশনা সম্পাদক: সফিকুল ইসলাম আকাশ (দৈনিক সকালের সময়)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন: সাদাফ মেহেদী (দেশ দেশান্তর), মো. মাহাদী হাসান (দৈনিক সকাল), সাজ্জাদ ইয়াসির (ভোরের বাংলা) এবং জয় ভাঙ্গী (দৈনিক তৃতীয় মাত্রা)।

কমিটির সভাপতি মারসিফুল আলম রিমন বলেন, “সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার ভিত্তিতে আমরা দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। ক্যাম্পাস সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার মান বজায় রেখেই আমরা এগিয়ে যাব।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই পবিপ্রবির ভাবমূর্তি উন্নয়নে কাজ করছে। আশা করি, নতুন কমিটিও সেই ধারাবাহিকতা রক্ষা করবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পবিপ্রবিতে সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বঃ সভাপতি রিমন, সম্পাদক সাব্বির

Update Time : ১০:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

প্রিন্ট করুন :