ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

কক্সবাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বঃ ছোট ভাই খুন, অভিযুক্ত দুই বড় ভাই

তারিকুল তাজ, কক্সবাজার প্রতিনিধি||

পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে বড় ভাইদের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে রশিদনগর লাগোয়া রেলপথ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহতের নাম শওকত ওসমান (২৩)। তিনি ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের মৃত হামিদ হোসেনের ছেলে।

নিহতের মা রেহানা বেগম জানান, পৈতৃক ভিটায় ঠাঁই না হওয়ায় তিনি তাঁর তিন ছেলের জন্য পাশেই একটি পৃথক ভিটা ক্রয় করেন। সেই ভিটার ভাগাভাগি নিয়ে বিবাহিত দুই বড় ভাই—কাউসার ওসমান ও সাইফুল ইসলাম—এর সঙ্গে অবিবাহিত ছোট ভাই শওকতের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রেহানা বেগমের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি দোকানের সামনে শওকতের উপর অতর্কিতে হামলা চালান তাঁর দুই বড় ভাই। ছুরিকাঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈবুর রহমান বলেন, ‘‘ঘটনার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’’

স্থানীয়দের অভিযোগ, পারিবারিক এই বিরোধ দীর্ঘদিন ধরেই চলে আসছিল, যার উপযুক্ত মীমাংসা না হওয়ায় আজকের এই মর্মান্তিক পরিণতি।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

কক্সবাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বঃ ছোট ভাই খুন, অভিযুক্ত দুই বড় ভাই

Update Time : ০৬:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

প্রিন্ট করুন :