নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালীঃ
উপজেলার প্রকৌশলীদের প্রাণের সংগঠন “দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন”-এর দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হল উৎসবমুখর পরিবেশে। সোমবার (৯ জুন) বিকেল ৫টায় হাঙ্গার হ্যাসেল রেস্টুরেন্টের সুশোভিত মিলনায়তনে আয়োজন করা হয় এ বিশেষ সভার।
সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম খোকন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ্ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন জুয়েল।
কাউন্সিলের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ জুয়েল মৃধা, ইঞ্জিনিয়ার মানিক হাওলাদার, ইঞ্জিনিয়ার রাজিবুল ইসলাম রন্টি ও ইঞ্জিনিয়ার রাহাত প্রমুখ।
নতুন নেতৃত্বের অভিষেককে কেন্দ্র করে ছিল উৎসাহ-উদ্দীপনা। বক্তারা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে নানা মতামত তুলে ধরেন।
সভা শেষে ইঞ্জিনিয়ারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পেশাগত অগ্রগতি এবং একতা রক্ষার শপথ নেওয়া হয়।
সাউথ বাংলা ডেস্ক 



















