ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পীরগঞ্জে দিনভর কৃষি-কংগ্রেস, পুষ্টিকর ফল-সবজির চাষে জোর

সাকিব আহসান,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি||

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রবিবার দিনভর অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী কৃষক-কংগ্রেস। নাম তার পার্টনার কংগ্রেস। আয়োজক উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। প্রেক্ষাপট—পুষ্টিকর কৃষিপণ্য উৎপাদন, প্রযুক্তির সদ্ব্যবহার এবং কৃষক উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য।

পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল থেকেই ভিড় কৃষকদের। ব্যানারে লেখা—বাংলাদেশ সরকার, ইফাড ও বিশ্বব্যাংকের যৌথ সহায়তায় পার্টনার প্রোগ্রাম: প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ।

সভাপতিত্ব করেন পীরগঞ্জের ইউএনও রকিবুল হাসান। উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, কৃষি কর্মকর্তা নিহার রঞ্জন রায়সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

বক্তব্যে উঠে আসে আধুনিক কৃষি প্রযুক্তি, চাষাবাদে পুষ্টির গুরুত্ব, কৃষকদের বাজারিকরণ জ্ঞান এবং উদ্যোক্তা হওয়ার কৌশল।
জোর দেওয়া হয় ধান, গম, ভুট্টা, তৈলবীজের পাশাপাশি পেয়ারা, আম, কাঁঠাল, কাঁচা পেঁপে, লাউ, বরবটি, বেগুন, করলা ইত্যাদির পুষ্টিকর চাষে।

কৃষক তিলোত্তমা রানী বললেন, “আগে জানতাম না কোন ফসলের পুষ্টিগুণ কতটা। এখন শিখছি কীভাবে ভালো ফলন তুলেও পুষ্টি ধরে রাখা যায়।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা বিএনপি সভাপতি জাহিদুর রহমান জাহিদ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদেস হায়াত মিলন প্রমুখ।

দিনশেষে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় সচেতনতামূলক লিফলেট ও প্রশিক্ষণ সামগ্রী। কৃষকদের মুখে তখন একটাই কথা—“এমন কংগ্রেস যেন প্রতিবছরই হয়!”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পীরগঞ্জে দিনভর কৃষি-কংগ্রেস, পুষ্টিকর ফল-সবজির চাষে জোর

Update Time : ১১:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

প্রিন্ট করুন :