ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

চরফ্যাশনে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকী ঘিরে কোরআন খতম, আলোচনা ও দোয়া

ভোলা প্রতিনিধি ● মোঃ মামুন হোসেন

ভোলার চরফ্যাশনে শুক্রবার সন্ধ্যায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত হল কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল। স্থান ছিল উপজেলার দুলারহাট বাজার। আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের বিএম বিশ্ববিদ্যালয় কলেজ শাখার প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। তিনি একই সঙ্গে ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। বলেন, “শহীদ জিয়া ছিলেন জাতির দুর্দিনের কাণ্ডারি। স্বাধীনতার ঘোষক হিসেবে তিনি যেমন ইতিহাসের পাতায় স্থান পেয়েছেন, তেমনই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে তিনি জাতিকে দিয়েছেন রাজনৈতিক দিশা। তাঁর দূরদর্শী নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”

এর পাশাপাশি তিনি বর্তমান সরকার ও বিএনপির আন্দোলন প্রসঙ্গও টানেন। বলেন, “গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারেক রহমানের অবদান অনস্বীকার্য। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাঁর নেতৃত্বে গড়ে উঠেছে জনআন্দোলনের ভিত্তি। ৩১ দফা কর্মসূচির মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা আমরা পেয়েছি।”

দলের কর্মীদের উদ্দেশ্যে ছিদ্দিক উল্লাহ মিয়া বার্তা দেন—“দলের কেউ অপকর্মে জড়ালে, তার দায় দল নেবে না। চরফ্যাশন ও মনপুরাকে গড়তে হবে জিয়ার আদর্শে। এখানে চাই মাদক ও চাঁদাবাজিমুক্ত রাজনীতি।”

অনুষ্ঠানের শেষ ভাগে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া করা হয় দেশের শান্তি ও সমৃদ্ধির জন্যও।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চরফ্যাশনে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকী ঘিরে কোরআন খতম, আলোচনা ও দোয়া

Update Time : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

প্রিন্ট করুন :