ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

সুদে সর্বস্বান্ত! ঘুষে অতিষ্ঠ! গলাচিপায় ফুঁসে উঠল তৌহিদী জনতা

সঞ্জীব দাস  | গলাচিপা, পটুয়াখালী

সুদের বোঝায় মৃত্যু, ঘুষের দৌরাত্ম্যে জীবন অচল। আর চুপ করে থাকল না পটুয়াখালীর গলাচিপার মানুষ। সোমবার সকাল ১১টায় তৌহিদী জনতা রাস্তায় নামল। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান—সুদ ও ঘুষের বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি করল তারা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিল স্কুল-মাদ্রাসার ছাত্র, ইমাম, শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ। আয়োজনে ছিল উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা।

কেন এই ক্ষোভ?
গলাচিপায় সুদি মহাজনদের ‘শোষণ-নিপীড়ন’ আর ঘুষখোর অফিসগুলোর ‘নির্লজ্জ বাণিজ্যে’ হাঁফিয়ে উঠেছেন মানুষ। সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছেন খোকন দাস—এই ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও।

বক্তারা বলেন, খোকনের মতো আরও অনেকেই সর্বস্ব হারাচ্ছেন। অথচ কারও বিচার হচ্ছে না। ঘুষ ছাড়া ফাইল নড়ছে না অফিসে—চিকিৎসা থেকে কাবিখার কাজ, সবকিছুতেই লেগে আছে টাকা টপাইলে তবেই সেবা!

কারা কী বললেন?
ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, ইসলামী আন্দোলনের নেতা নাজমুল হুদা রিপন, বিএনপির জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক মোস্তফা খান সহ অনেকে আঙুল তুললেন প্রশাসনের দিকে। তাদের দাবি, অবিলম্বে সুদি মহাজন ও ঘুষখোরদের তালিকা করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

কী বলছে জনতা?
তৌহিদী জনতার ঘোষণা—এই অন্যায়ের বিরুদ্ধে তারা মাঠ ছাড়বে না। প্রয়োজনে বড় আন্দোলনের দিকে যাবে। মানববন্ধন শেষে দোয়া-মোনাজাতে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

সুদে সর্বস্বান্ত! ঘুষে অতিষ্ঠ! গলাচিপায় ফুঁসে উঠল তৌহিদী জনতা

Update Time : ০৭:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

প্রিন্ট করুন :