ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

রাঙ্গাবালীতে খালের ঝোপে কঙ্কাল, পাশে লুঙ্গি-জুতা-টুপি

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী):

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের এক খালের ধারে ঝোপঝাড়ের মধ্যে থেকে উদ্ধার হল একটি কঙ্কাল। পরিবারের দাবি, সেটি হারিয়ে যাওয়া বৃদ্ধ আব্দুর রহিম সরদার (৮৫)-এর দেহাবশেষ।

রবিবার দুপুরে রহিম সরদারের ছোট ছেলে মোস্তফা সরদার খোঁজাখুঁজির একপর্যায়ে তিল্লা গ্রামের পাশের খালের ধারে ঝোপে পড়ে থাকা কঙ্কালটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেন পরিবারকে। পরে পরিবারের অন্য সদস্যরা গিয়ে কঙ্কালের পাশে থাকা টুপি, লুঙ্গি, গেঞ্জি ও জুতা দেখে শনাক্ত করেন যে সেটি তাদেরই নিখোঁজ বাবা আব্দুর রহিমের।

প্রত্যক্ষদর্শীরা জানান, কঙ্কালটির বাঁ হাত ছিল আলাদা হয়ে, পাশে পড়ে ছিল। আশপাশে মানুষের চলাচল তেমন না থাকায় দীর্ঘদিন লাশটি সেখানেই পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

এ বিষয়ে রাঙ্গাবালী থানা সূত্রে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাঙ্গাবালীতে খালের ঝোপে কঙ্কাল, পাশে লুঙ্গি-জুতা-টুপি

Update Time : ০৯:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

প্রিন্ট করুন :