ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

প্রতিবন্ধীসহ দুই বোনকে পিটিয়ে আহত, দশমিনায় জমি নিয়ে সংঘর্ষ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আহতদের মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে (২২ মে) উপজেলার রনগোপলী ইউনিয়নের দক্ষিণ রনগোপলী গ্রামে। আহতরা হলেন—গ্রামের বাসিন্দা মালেক হাওলাদারের দুই মেয়ে রিমা বেগম (৪৫) ও আন্না বেগম (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত রিমা বেগম জানান, ‘আমরা বাবার জমি দীর্ঘদিন ধরে ভোগ করছি। কিন্তু প্রতিবেশী হামিরুল, মোক্তার, বাবুল, আবুল, শাহজাহান, রুহুল ও আলাউদ্দিন আমাদের ঘরে হামলা চালায়। তারা আমাদের বেধড়ক মারধর করে এবং জমি দখলের চেষ্টা চালায়।’

তিনি আরও বলেন, ‘তাদের একটাই উদ্দেশ্য—ভূমি জোর করে দখল করা। আমরা প্রতিবাদ করায় তারা আমাদের ওপর চড়াও হয়।’

এলাকাবাসী জানায়, চিৎকার শুনে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পটুয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ইমাম সিকদার বলেন, ‘দুইজনই গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছেন। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

প্রতিপক্ষদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জমির মালিকানা দাবি করেন। তবে হামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে রনগোপলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাখাওয়াত মৃধা বলেন, ‘ঘটনাটি সত্য। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।’
ইউপি চেয়ারম্যান আজিজ মিয়া বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমি বর্তমানে ঢাকায় আছি। ফিরেই খোঁজ নেব।’

দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন, ‘ভুক্তভোগীরা থানায় এসেছিলেন। আমি তাদের হাসপাতালে ভর্তি হতে বলেছি। তারা সুস্থ হয়ে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রতিবন্ধীসহ দুই বোনকে পিটিয়ে আহত, দশমিনায় জমি নিয়ে সংঘর্ষ

Update Time : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

প্রিন্ট করুন :