ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু, স্ত্রী হাসপাতালে

নেত্রকোনা প্রতিনিধি||

নেত্রকোনার খালিয়াজুরীতে ইজিবাইকের চার্জারের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন হেলাল মিয়া (৩৫) নামের এক চালক। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী চায়না আক্তার।

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাচারীহাটি এলাকায়।

নিহত হেলাল মিয়া কাচারীহাটি এলাকার করিম মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, বিকেলে হেলাল তার ইজিবাইকের চার্জার খুলছিলেন। সে সময় বিদ্যুৎ না থাকায় তিনি চার্জারের কেবল মুখ দিয়ে কামড়ে খুলতে যান। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় তিনি তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গিয়ে স্ত্রী চায়না আক্তারও আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল মিয়াকে মৃত ঘোষণা করেন। চায়না আক্তার এখনো চিকিৎসাধীন।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনাটি শুনেছি।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু, স্ত্রী হাসপাতালে

Update Time : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

প্রিন্ট করুন :