ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘রহস্যজনক মৃত্যু’

  • South Bangla Desk
  • Update Time : ০৮:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৯৪ Time View

মো. শাহজালাল, বরগুনা

বরগুনা শহরের একটি ভাড়া বাসা থেকে সাহিদা আক্তার রোজি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সময় ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। স্বজনদের দাবি, তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের সরকারি কলেজ সড়কে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মোস্তফা খানের স্ত্রী। শহরে একটি ভাড়া বাসায় তিনি প্রায় আট মাস ধরে থাকছিলেন।

পরিবারের সদস্যরা জানান, তিন দিন ধরে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় খোঁজ নিতে গিয়ে বাসার দরজা তালাবদ্ধ পান। পরে বাড়িওয়ালা ও দারোয়ানের সহায়তায় ছেলে ও পুত্রবধূ তালা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে রোজির মরদেহ দেখতে পান।

রোজির স্বামী মোস্তফা খান বলেন, “সম্প্রতি রোজি বাবার বাড়ির কিছু জমি বিক্রি করে নগদ টাকা এনেছিলেন। সেই টাকার কিছু অংশ ছেলেদেরও দিয়েছিলেন। তাঁর কাছে মোবাইল ফোন ও কিছু স্বর্ণালঙ্কার ছিল, কিন্তু ঘরে সেগুলোর কিছুই পাওয়া যায়নি।”

বাসার মালিক ও সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন বলেন, “ঘটনাটি আমাদের জন্যও আতঙ্কের। গত তিন দিন দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়েছিল। পরে ছেলেই লাশ খুঁজে পায়।”

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে রহস্যজনক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরগুনায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘রহস্যজনক মৃত্যু’

Update Time : ০৮:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

প্রিন্ট করুন :