ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

ভাইয়ের হাতে ভাই ছুরিকাহত, পটুয়াখালীর দুমকীতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ। সেই বিবাদই এ বার রক্তক্ষয়ী রূপ নিল পটুয়াখালীর দুমকী উপজেলায়। অভিযোগ, বড় ভাইয়ের ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছেন ছোট ভাই। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ মে) বিকেলে, পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকী গ্রামে।

আহত হোসেন মৃধা (৬০) বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর তাঁকে প্রথমে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় বরিশালে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হাওলাদার জানিয়েছেন, “হোসেন মৃধা বাড়ির উঠোনে বাদাম খুঁটছিলেন। তখন হঠাৎ তাঁর বড় ভাই নূর ইসলাম মৃধা (৬৫) ঘর থেকে বেরিয়ে এসে হুমকি দিয়ে বলেন, ‘চেরাগ আলী আর খালেক যেমন খুন হয়েছে, তুমিও হবে’। এর পর দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন নূর ইসলাম।”

স্থানীয় বাসিন্দা জুয়েল মৃধার কথায়, “দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ঝামেলা চলছে। স্থানীয়ভাবে কয়েকবার সালিশ হলেও সমাধান হয়নি। প্রায়ই নানা ইস্যুতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, অভিযুক্ত নূর ইসলাম বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়দের বক্তব্য, দুই ভাইয়ের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ এভাবে সহিংসতায় গড়াবে, তা কল্পনাও করেননি তাঁরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ভাইয়ের হাতে ভাই ছুরিকাহত, পটুয়াখালীর দুমকীতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ

Update Time : ০৬:৪৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

প্রিন্ট করুন :