ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গলাচিপায় পেট্রো বাংলার সম্পদ লোপাট! কোটি টাকার ধ্বংসযজ্ঞ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে ঘটে চলেছে এক অবিশ্বাস্য ‘ধীরে চলো চুরি’। কোটি কোটি টাকার গ্যাস খনিজ সম্পদ—পাথর, লোহার রড, জালি, পাইপ—যা এক সময় ছিল পেট্রো বাংলার তত্ত্বাবধানে, সেগুলো আজ আর নেই। আছে শুধু শুন্য মাঠ আর প্রশাসনের নিরবতা।

২০০৯ সালে গ্যাস খনিজ অনুসন্ধানে মাঠে নামে পেট্রো বাংলা। ২০১২ সালে কাজ শেষে ফিল্ডে রেখে যায় কোটি টাকার সরঞ্জাম। সেই সম্পদ হস্তান্তর করা হয় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। সুরক্ষায় ছিল সিকিউরিটি গার্ডও।

কিন্তু সময়ের সঙ্গে সেই প্রহরা হালকা হয়, প্রশাসনের নজর সরে যায়—ফলাফল: ধাপে ধাপে চুরি হতে থাকে সরকারি মালামাল। স্থানীয় এক শ্রেণির প্রভাবশালীরা, যাদের অনেকেই দিনে উন্নয়নকর্মী, রাতে চোর—তারা তুলে নেয় সেই সম্পদ। কেউ ব্যক্তিগত প্রয়োজনে, কেউ উন্নয়ন কাজের নামে গায়েব করে ফেলেছেন কোটি টাকার সরকারি সম্পদ।

২০১৭ সালের ২৪ ডিসেম্বর রাতে জনতার হাতে ধরা পড়ে এক চোর, সঙ্গে ধরা পড়ে পাথরের বহর। স্থানীয়রা চিৎকার করলেও প্রশাসন তখনো নিস্পৃহ। আঞ্চলিক দৈনিক ‘সকালের সময়’-এ সংবাদ প্রকাশ পেলেও টনক নড়েনি প্রশাসনের।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি দুঃখজনক। আমি অবগত ছিলাম না। এখন জেনেছি, পেট্রো বাংলার উর্ধ্বতন কর্মকর্তাদের জানাব। তারা আইনগত ব্যবস্থা নেবেন।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গলাচিপায় পেট্রো বাংলার সম্পদ লোপাট! কোটি টাকার ধ্বংসযজ্ঞ

Update Time : ০১:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

প্রিন্ট করুন :