ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পাবনায় জামায়াতের কার্যালয়ে আগুন, কোরআন পোড়ানোর অভিযোগে উত্তাল 

ছবির ক্যাপশন: পোড়ানো কোরআন নিয়ে বিক্ষোভ করছেন জামায়াতের নেতাকর্মীরা। শুক্রবার সকালে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে।

পাবনা প্রতিনিধি||

পাবনার আটঘরিয়ায় জামায়াতে ইসলামী কার্যালয়ে অগ্নিসংযোগ এবং পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এলাকাটি। শুক্রবার (১৬ মে) সকালে দেবোত্তর বাজারে উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে আয়োজিত সমাবেশে তারা পোড়ানো কোরআন শরীফ হাতে নিয়ে সড়ক অবরোধ করেন এবং দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে অধ্যাপক আবু তালেব মণ্ডল অভিযোগ করে বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে, ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন ও হাদিস পোড়িয়েছে। এটি কোনো রাজনৈতিক হামলা নয়, ধর্মের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং আটঘরিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে হবে।’

তিনি আরও বলেন, “দেবোত্তর ডিগ্রি কলেজের নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীদের মনোনয়ন ফরম তুলতে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। সেখানে হামলার পর শুরু হয় পাল্টাপাল্টি বিক্ষোভ ও ভাঙচুর। পরে জামায়াত অফিসে অগ্নিসংযোগ ও কোরআন পোড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে।”

এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম সোহেল, উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহসহ অন্যান্য নেতারা।

অন্যদিকে আটঘরিয়া থানার ওসি মো. শফিকুজ্জামান জানান, ‘বিএনপি ও জামায়াত উভয়পক্ষই একে অপরের কার্যালয়ে ভাঙচুর করেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পাবনায় জামায়াতের কার্যালয়ে আগুন, কোরআন পোড়ানোর অভিযোগে উত্তাল 

Update Time : ০১:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

প্রিন্ট করুন :