ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুমকীতে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ ৭টি ছাগলসহ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

  • South Bangla Desk
  • Update Time : ১২:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ২৭২ Time View

নিজস্ব প্রতিবেদক, দুমকী(পটুয়াখালী)||

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের শিকদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৪ মে) রাত আনুমানিক ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩নং মুরাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়িতে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা সাতটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর স্থানীয়রা নিজেরাই পানি ও বালতির সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসকে খবর না দেওয়ায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়নি। এতে ঘরের সব আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ঘরের সাতটি ছাগল পুড়ে যায়।

বাড়ির মালিক মৃত শাজাহান শিকদারের স্ত্রী মোসা. রাহেলা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সাতটি ছাগলই ছিল আমার জীবিকার একমাত্র ভরসা। সবকিছু পুড়ে ছাই হয়ে গেল, কিছুই রক্ষা করতে পারিনি।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সহায়তা পৌঁছেনি বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকীতে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ ৭টি ছাগলসহ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

Update Time : ১২:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

প্রিন্ট করুন :