ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলন নেতার ওপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাইম ইসলাম, মির্জাগঞ্জ প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মো. আবু বকর সিদ্দিকী তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ মে (বৃহস্পতিবার) বিকেল ৫টায় মাদবখালী ইউনিয়নের নিউ মার্কেট এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী নিজেই। লিখিত বক্তব্যে তিনি হামলার পেছনে পূর্ব বিরোধ ও আক্রোশের কথা তুলে ধরেন।

মাওলানা আবু বকর বলেন, “গত ৯ মে বিকেল সাড়ে পাঁচটার দিকে নিউ মার্কেটের আব্দুল মতিন মিয়ার চায়ের দোকানে অবস্থান করছিলাম। ওই সময় সিএনজি চালক মাহবুবের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে মোহাম্মদ আবু জাফর তালুকদার সেখানে উপস্থিত হয়ে পুরোনো বিরোধের জেরে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর জাফর ও মাহবুব মিলে আমার ওপর অতর্কিত হামলা চালায়।”

তিনি জানান, হামলার পর তিনি তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ থানার ওসিকে ফোনে অবহিত করলে পুলিশ পাঠানো হয়। পুলিশ আসার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে থানায় গিয়ে তিনি শারীরিকভাবে জখম অবস্থায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার দ্বিতীয় পর্যায়ের বিষয়ে তিনি বলেন, “হামলার খবর পেয়ে আমার ছোট ভাই মো. জুয়েল তালুকদার মাগরিবের নামাজের পর বাজারে আসলে হামলাকারীরাও পুনরায় সেখানে আসে। মুখোমুখি হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হলে একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষই আহত হয়।”

মাওলানা আবু বকর তালুকদার আরও বলেন, “ঘটনাটি একান্তই পারিবারিক ও তরিকাগত মতপার্থকের কারণে ঘটেছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। অথচ কিছু কুচক্রী মহল বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও এলাকাবাসীর কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলন নেতার ওপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৯:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

প্রিন্ট করুন :