ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পাবনা প্রতিনিধি||

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ইউনিয়ন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১১ মে) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অষ্টমনিষা বাজারের অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়সংলগ্ন ক্লাবঘরটি ৫ আগস্ট থেকে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওই কার্যালয়ের সামনে এবং পাশেই বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে পৃথকভাবে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। তদন্ত চলছে, আইনি প্রক্রিয়াও প্রাথমিকভাবে শুরু হয়েছে।

বিএনপি নেতারা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ‘রাতের নির্জন সময় এভাবে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ খুবই উদ্বেগজনক। আমরা আতঙ্কে আছি, তবে কারা ঘটিয়েছে, তা বলতে পারছি না।’

এ ঘটনায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, জানি না। তবে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার রাতেই এমন ঘটনা ঘটায় সন্দেহের তীর তাঁদের দিকেই যায়।’

এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

Update Time : ১২:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

প্রিন্ট করুন :