ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
ইউপি সদস্য আটক

পুকুরে ঝাঁপিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা, শেষ রক্ষা হয়নি ইউপি সদস্যের

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল (৫০) গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১২ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ-সংলগ্ন কাওয়ারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, “আবু বক্কর সিদ্দিক বাবুল জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানসংক্রান্ত এক মামলার এজাহারভুক্ত আসামি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”

পুলিশ জানায়, এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য বাবুল একটি বড় পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পুকুরের অন্য প্রান্তে উঠতে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা বলেন, “পুকুর থেকে উঠেই বাবুল চিৎকার করে বলতে থাকেন—‘দুই দিন আগে আমার মা মারা গেছেন। কাল মেজবান আছে। আমাকে এখন গ্রেপ্তার কইরেন না।’ হাতজোড় করে অনুরোধও করেন তিনি।”

তবে পুলিশের চৌকস দল তাঁর আকুতি না মেনে তাঁকে সেখান থেকেই আটক করে থানায় নিয়ে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ইউপি সদস্য আটক

পুকুরে ঝাঁপিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা, শেষ রক্ষা হয়নি ইউপি সদস্যের

Update Time : ০৬:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

প্রিন্ট করুন :