ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

জুলাই আন্দোলনে আহতদের তালিকা থেকে ছাত্রলীগ কর্মীর নাম বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি||

নেত্রকোনার বারহাট্টায় জুলাই আন্দোলনে আহতদের তালিকা থেকে ছাত্রলীগের এক কর্মীর নাম বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল আল মামুন, সদস্যসচিব মুন্না ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, উপজেলার আসমা ইউনিয়নের নুরুল আমিন নামের একজন ব্যক্তি বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী। গত বছরের ৪ আগস্ট তিনি ছাত্রলীগের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। হামলার সময় তিনি নিজেও সামান্য আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।

পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সহায়তার তালিকায় ‘ভুলক্রমে’ তার নাম যুক্ত হয় বলে দাবি করেন বক্তারা। এ বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইমুন আরেফিন অঙ্গন উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। তবে তারপরও তার নামে সহায়তার চেক ইস্যু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পর তদন্ত করে তালিকা থেকে নুরুল আমিনের নাম বাদ দিতে প্রতিবেদন পাঠিয়েছি। তারপরও ভুলবশত চেক ইস্যু হয়েছে, তবে সেটি হস্তান্তর করা হয়নি। দ্রুতই তা ফেরত পাঠানো হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই আন্দোলনে আহতদের তালিকা থেকে ছাত্রলীগ কর্মীর নাম বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন

Update Time : ০৯:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

প্রিন্ট করুন :