ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
কক্সবাজারে অশ্লীল কর্মকাণ্ড, নিরব প্রশাসন

কক্সবাজারে রাতের অন্ধকারে দেহ ব্যবসা, ক্ষুব্ধ এলাকাবাসী

কক্সবাজার প্রতিনিধি | সাউথ বাংলা

পর্যটন নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্র লালদিঘির পাড়ে পুলিশের নাকের ডগায় প্রকাশ্যেই চলছে দেহ ব্যবসা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বদলে যায় এলাকার চিত্র—কিছু নির্দিষ্ট স্থানে জড়ো হন নারীরা, যারা খুঁজে বেড়ান সম্ভাব্য ‘গ্রাহক’।

অবাক করার বিষয়, এলাকাটি ঘিরে আছে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, এবং কক্সবাজার সদর মডেল থানা। তবুও দীর্ঘদিন ধরে কোনো দৃশ্যমান আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এক চা দোকানদার বলেন, “প্রতিদিন সন্ধ্যার পর ৫–৬ জন করে মেয়ে এসে দাঁড়ায়। সবাই জানে এখানে কী হয়, কিন্তু কিছু বলেও না। মাঝে মাঝে পুলিশের গাড়ি আসে, কেউ ধরা পড়ে না।”

স্থানীয় এক শিক্ষার্থী বলেন, “প্রতিদিন কলেজে যাওয়া-আসার পথে এসব দেখতে হয়। পরিবারের সদস্যদের সঙ্গে থাকলে সবচেয়ে বিব্রতকর লাগে।”

স্থানীয়রা আরও জানান, আশপাশের কিছু আবাসিক হোটেলের আড়ালেও এই কর্মকাণ্ড চলে। অভিযোগ থাকলেও, কিছু হোটেলের বিরুদ্ধে এখনো কোনো অভিযান হয়নি।

এই প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ ইলিয়াস খান ‘সাউথ বাংলা’কে বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। আপনার মাধ্যমে যেহেতু জানলাম, মোবাইল টিমকে বলব। নিয়মিত অভিযান হলে এসব বন্ধ হবে।”

সচেতন মহলের দাবি, পর্যটন শহরের ভাবমূর্তি ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কক্সবাজারে অশ্লীল কর্মকাণ্ড, নিরব প্রশাসন

কক্সবাজারে রাতের অন্ধকারে দেহ ব্যবসা, ক্ষুব্ধ এলাকাবাসী

Update Time : ০১:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

প্রিন্ট করুন :