ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার: পুলিশের গাড়িবহরে হামলা, প্রেস ব্রিফিং ঘিরে বিতর্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের সময় ও পরে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে, যাতে পুলিশের দুই সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।

বৃহস্পতিবার রাতে দেওভোগে তাঁর বাসায় প্রায় ছয় ঘণ্টা অভিযান চালানোর পর সকাল পৌনে ছয়টার দিকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে র‌্যাব ও পুলিশের ১৫টি গাড়ি শহরের কালির বাজার মোড় অতিক্রম করার সময় ৩০-৪০ জনের একটি দল হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে পাঁচজন আহত হন।

আইভীর প্রেস ব্রিফিং ঘিরে মিশ্র প্রতিক্রিয়া
গ্রেপ্তারের পর আইভীকে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়—যা নিয়ে রাজনৈতিক ও নাগরিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনেকে বলছেন, একজন অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, সেলিনা হায়াতের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এসব মামলার তদন্ত চলছে।

ঘটনার পর নারায়ণগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার: পুলিশের গাড়িবহরে হামলা, প্রেস ব্রিফিং ঘিরে বিতর্ক

Update Time : ০২:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

প্রিন্ট করুন :