ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পটুয়াখালীতে সালিশের নামে ইউপি সদস্যের প্রতারণা, ভাইকে দিয়ে হামলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি||

পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ডেকে নিয়ে প্রতিপক্ষের ওপর ভাইকে দিয়ে হামলার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনার সময় আহত হন মো. রুবেল ও মো. হানিফ নামের দুই ব্যক্তি, বর্তমানে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের অভিযোগ, মৌকরন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল চৌকিদার বিরোধপূর্ণ জমির মীমাংসার আশ্বাস দিয়ে তাদের ঘটনাস্থলে ডেকে নেন। সেখানে উপস্থিত হয়ে তার ভাই রবীদুল চৌকিদারসহ ১০ থেকে ১৫ জন মিলে তাদের ওপর হামলা চালায়। পরে হাসপাতালে যাওয়ার পথে শ্রীরামপুর বাজার এলাকায় দ্বিতীয় দফায় আবারও হামলার শিকার হন তারা।

ভুক্তভোগী রুবেল জানান, “আমরা রশিদ চৌকিদারের কাছ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করি। দুই বছর আগে সেখানে গাছ লাগালে ছালাম চৌকিদার তা উপড়ে ফেলেন। বুধবার সকালে কলাগাছ রোপণ করতে গেলে বিরোধ শুরু হয়। ইউপি সদস্যকে বিষয়টি জানালে তিনি আমাদের সেখানে যেতে বলেন। উপস্থিত হয়েই তার ভাইসহ অন্যরা আমাদের মারধর করে।”

রুবেল আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ইউপি সদস্যের কাছে সহযোগিতা চাওয়া হলেও তিনি কোনো কার্যকর ভূমিকা না নিয়ে উল্টো তার ভাইকে জোরপূর্বক জমি দখলে রাখতে সহায়তা করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রবীদুল চৌকিদার বলেন, “আমি কলাগাছ রোপণ করেছি, তারা তা উপড়ে ফেলেছে। আমাকে মারধর করেছে, আমিও হাসপাতালে ভর্তি।”

ইউপি সদস্য সাইদুল চৌকিদার বলেন, “ওরা আমার ভাইকে মারধর করেছে। বাজারে একটু হাতাহাতি হয়েছে, তবে বড় ধরনের কিছু হয়নি।”

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পটুয়াখালীতে সালিশের নামে ইউপি সদস্যের প্রতারণা, ভাইকে দিয়ে হামলার অভিযোগ

Update Time : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

প্রিন্ট করুন :