ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গলাচিপায় যৌতুক মামলায় পরোয়ানা, স্ত্রীকে পলাতক স্বামীর প্রাণনাশের হুমকি

সঞ্জীব দাস, গলাচিপা প্রতিনিধি||

পটুয়াখালীর গলাচিপায় যৌতুক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে পলাতক স্বামী মো. হাসান সিকদার (২৮) স্ত্রী মোসা. শাবনুর আক্তার (২৪) ও তার পরিবারকে মোবাইলে প্রাণনাশ ও অপহরণের হুমকি দিয়ে আসছেন।

২০১৫ সালে বিয়ের সময় প্রায় ৫ লক্ষ টাকার উপহার দেওয়া হলেও কিছুদিন পরই ব্যবসার অজুহাতে হাসান শ্বশুরবাড়ি থেকে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। প্রথমে ৫০ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীতে যৌতুক না পেয়ে শাবনুরকে শারীরিক-মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি স্ত্রী-সন্তানের খোঁজ না রেখে আত্মগোপনে চলে যান।

২০২৫ সালের ২ জানুয়ারি গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন শাবনুর। সি.আর মামলা নং-০২/২০২৫। ২৭ এপ্রিল আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বর্তমানে হাসান গাজীপুরের জয়দেবপুরে আত্মগোপনে থেকে মোবাইলে হুমকি দিচ্ছেন, মামলা না তুললে শিশু সন্তানকে অপহরণ করে উল্টো মামলা দেবেন বলে ভয় দেখাচ্ছেন।

শাবনুর আইজিপি, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গলাচিপায় যৌতুক মামলায় পরোয়ানা, স্ত্রীকে পলাতক স্বামীর প্রাণনাশের হুমকি

Update Time : ০৬:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

প্রিন্ট করুন :