ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

আ’ লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বড় জমায়েতের ডাক বাদ জুমা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা রাজধানীতে বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে রাজধানীর কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পূর্ব পাশে সার্ক ফোয়ারার সামনে তৈরি হয়েছে অস্থায়ী মঞ্চ।

শুক্রবার সকাল ১২টার দিকে দেখা গেছে, ৫টি ট্রাক একত্র করে তার ওপর সামিয়ানা টানিয়ে মঞ্চ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার রাত থেকেই যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।

নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাদ জুমা সেখানে জনসমুদ্র হবে। আজ মানুষ জানিয়ে দেবে—কারা সত্যিই আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।” তিনি দল-মত নির্বিশেষে সবাইকে এই জমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানান।

সকাল সাড়ে ৯টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে তিনি এই জমায়েতের ঘোষণা দেন। পরে যমুনার সামনেই এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

এদিকে কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের রাস্তায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আ’ লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বড় জমায়েতের ডাক বাদ জুমা

Update Time : ১২:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

প্রিন্ট করুন :