ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ১৩ প্রবাসী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার অর্গানোগ্রাম ও জনবল পুনর্বিন্যাসে ইউজিসির সমর্থন চায় পবিপ্রবি ‘কমিটিতে শিক্ষক নিয়োগ আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে’—উদ্বেগ সংশ্লিষ্টদের বরিশালে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলা, আহত ৩ বরিশালের ভাসমান পেয়ারার হাট, রপ্তানির সম্ভাবনাঃ মার্কিন রাষ্ট্রদূত ‘ডন’ গ্রেপ্তার, সালমান শাহ হত্যা মামলার আসামি শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪ খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪

বরিশালে দুই লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ দুই কারবারি গ্রেফতার

বরিশালে দুই লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের জালনোটসহ মিজান হাওলাদার (১৯) ও নাঈম হোসেন (২৫) নামের দুই জালনোট কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার (৭ মে) গভীর রাতে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার অমিত হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বড় মোল্লা বাড়ি সড়কে জালনোট লেনদেনের খবর পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। মিজানের ব্যাগ থেকে এক লাখ জাল টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চরকাউয়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও এক লাখ পঁচিশ হাজার তিনশত পনের টাকা মূল্যমানের জালনোট জব্দ করা হয়।

এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি প্রিন্টার, একটি ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জামও উদ্ধার করে র‌্যাব।
গ্রেফতার মিজান হাওলাদার বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের লাল মিয়ার ছেলে এবং নাঈম হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের ফরিদ হোসেনের ছেলে।

র‌্যাব-৮ এ ঘটনায় বরিশাল বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ১৩ প্রবাসী

বরিশালে দুই লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ দুই কারবারি গ্রেফতার

Update Time : ০৯:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

প্রিন্ট করুন :