ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

পটুয়াখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক||

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামে এক কিশোরীকে বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভয়াবহ এ ঘটনা ঘটে মঙ্গলবার (৬ মে) রাতে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ মে) সকালে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভিকটিমের পরিবার জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ ঘর থেকে চাচার বাড়িতে যাওয়ার সময় পথে ওঁৎ পেতে থাকা মিঠু, মিরাজ ও রানা কিশোরীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকে আরও তিন-চারজন অবস্থান করছিল। দলবেঁধে তাকে ধর্ষণ করা হয়।

পরিবারের অভিযোগ, ওই বাগানে প্রতিদিন রাতে স্থানীয় যুবকদের তাস খেলা ও মাদক সেবনের আড্ডা বসে। এমন পরিবেশে এলাকার নারীরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

বরিশালে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলা, আহত ৩

পটুয়াখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুইজন গ্রেপ্তার

Update Time : ১১:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :