ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

জীবননগরে ফসলি জমির মাটি কেটে ইটের ভাটায় বিক্রি, জরিমানা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফসলি জমির মাটি বিনা অনুমতিতে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে শুকুর আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সীমান্ত ইউনিয়নের নৌকোর খালের পাশে একটি জমি থেকে অনুমতি ছাড়াই মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি ট্রাক্টর জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়।

জব্দ করা ট্রাক্টরের চালকেরা নিজেরা দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ৭ ধারা লঙ্ঘন এবং ১৫(১) ধারায় শাস্তি স্বরূপ শাখারিয়া গ্রামের শুকুর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা বলেন, “বিনা অনুমতিতে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। আজ এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একইসঙ্গে সবাইকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ না করে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জীবননগরে ফসলি জমির মাটি কেটে ইটের ভাটায় বিক্রি, জরিমানা

Update Time : ১০:০১:০২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :