ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ছাদ উড়ে যাওয়ার পরও বেপরোয়া চালনা: এক্সপ্রেসওয়ের সেই বাসচালক গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বাসের ছাদ উড়ে গেলেও থামেননি চালক; বরং আরও বেপরোয়া গতিতে বাস চালিয়ে যান প্রায় ৪ কিলোমিটার। অবশেষে ধরা পড়েছেন ওই বাসচালক শহিদুল শেখ (৩০)। মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

গ্রেপ্তার শহিদুল শেখ গোপালগঞ্জের মোকসেদপুর থানার ফজলু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন পুলিশের উপ-পরিদর্শক আতিউর রহমান।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ এপ্রিল রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার দোগাছি এলাকায় বরিশাল এক্সপ্রেস নামে একটি বাস দ্রুতগতিতে চালিয়ে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে বাসের ছাদ বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। আশ্চর্যজনকভাবে চালক গাড়ি থামাননি। বরং ছাদহীন বাসটি নিয়ে আরেকটি প্রাইভেটকারে ধাক্কা দেন এবং অবশেষে বাসটি কুমারভোগ সিদ্দিকিয়া মাদরাসার সামনে ফেলে রেখে পালিয়ে যান।

পরে র‍্যাবের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল শেখ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী জানান, গ্রেপ্তার চালককে শ্রীনগর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ছাদ উড়ে যাওয়ার পরও বেপরোয়া চালনা: এক্সপ্রেসওয়ের সেই বাসচালক গ্রেপ্তার

Update Time : ০৭:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :