ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

রাতের আঁধারে পুকুর থেকে ১০ লাখ টাকার মাছ চুরি

রাজশাহী প্রতিনিধি | ৬ মে ২০২৫

রাজশাহীর তানোরে একটি পুকুর থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল এলাকায় এ চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় পুকুরের মালিক মৃদুল হোসেন তানোর থানায় অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ২০-২৫ জন দুর্বৃত্ত মৃদুল হোসেনের প্রায় ২০ বিঘা আয়তনের পুকুরে হানা দেয়। তারা পুকুর রক্ষায় নিয়োজিত পাহারাদার বেল্টু ও হাফিজুরকে বেঁধে ফেলে। এরপর পুকুরে জাল ফেলে প্রায় ১২০ মণ মাছ ধরে নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

ভোরে দুই পাহারাদার অনেক কষ্টে হাত-পায়ের বাঁধন খুলে পুকুর মালিককে ঘটনার বিষয়টি জানান।

ওসি আফজাল হোসেন বলেন, “মাছ চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাতের আঁধারে পুকুর থেকে ১০ লাখ টাকার মাছ চুরি

Update Time : ১১:১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

প্রিন্ট করুন :