ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

রাজবাড়ীতে তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ১৩

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে সম্প্রতি ঘটে যাওয়া তিনটি আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এসব ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রবাসী আল-আমিন হত্যা:
২৫ এপ্রিল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চরাঞ্চলে প্রবাসী আল-আমিনকে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দেওয়া হয়। পরে ২৭ এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে প্রকাশ, পূর্ব শত্রুতার জেরে আল-আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই মামলায় ইতোমধ্যে রুবেল মন্ডল, শাকিল সরদার, মেগা সরদারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রুবেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

সর্বহারা নেতা সুশীল কুমার সরকার হত্যা:
২২ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকায় চরমপন্থিদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সুশীল কুমার সরকারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এই মামলায় রুবেল শেখকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বে আরও ৪ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বহারা নেতা শহীদ মোল্যা হত্যা:
একই ধরনের কোন্দলের জেরে সর্বহারা নেতা শহীদ মোল্যাকে হত্যা করা হয়। এ ঘটনায় খাইরুল মন্ডলকে পাবনার খাসচরের দুর্গম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, তিনটি হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় ও আন্তঃজেলা অপরাধী চক্র জড়িত রয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাজবাড়ীতে তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ১৩

Update Time : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :