ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বরিশালে জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ নেতাকে কোপালেন যুবলীগ নেতা

বরিশালে আবারও কুপিয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আল-আমিনের বিরুদ্ধে।

রোববার (৪ মে) গভীর রাতে নগরীর চাঁদমারি কলোনিতে বিএনপির ছয় নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের মধ্যে রয়েছেন মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদাউস হাওলাদার, শ্রমিক দলের ওয়ার্ড সম্পাদক আসলামসহ আরও চার কর্মী।

আহতরা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

আহত আসলামের ভাই আবদুর রহিম জানান, “আল-আমিন দীর্ঘ ১৭ বছর ধরে স্থানীয় রাজনীতিক মজিবর রহমানের ছত্রচ্ছায়ায় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মাদক বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অপরাধে সে জড়িত। স্থানীয়রা অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না।”

বিএনপি নেতারা জানান, এর আগেও ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর স্টেডিয়াম কলোনিতে এক মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আল-আমিনের নেতৃত্বে হামলা হয়েছিল। সে ঘটনায় গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে আবারও একই ধরনের সহিংসতায় লিপ্ত হন তিনি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আল-আমিনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।”

আহতদের পরিবার জানিয়েছে, সুস্থ হওয়ার পর তারা মামলা দায়ের করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরিশালে জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ নেতাকে কোপালেন যুবলীগ নেতা

Update Time : ০৭:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :