ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

দৌলতদিয়া ফেরিঘাট থেকে হেরোইনসহ নারী কারবারি আটক

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৪ মে) বিকেল ৫টার দিকে গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) সোহানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নারীর নাম মমতাজ বেগম (৩৮)। তিনি ঢাকার আশুলিয়ার এনায়েতপুর বাশবাড়িয়া এলাকার মো. শামছুল আলম ওরফে খোকনের স্ত্রী। তার কাছ থেকে ১৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত মমতাজ বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার (৫ মে) দুপুরে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষা করতে তাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

দৌলতদিয়া ফেরিঘাট থেকে হেরোইনসহ নারী কারবারি আটক

Update Time : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :