ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

বাউফলে নিখোঁজের ৩ দিন পরে যুবকের লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক||

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইব্রাহীম খলিল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের হাচোন গাজীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ইব্রাহীম খলিল বাড়ি থেকে ব্যক্তিগত কাজে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন তার বাবা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার সকালে একই গ্রামের আছিয়া নামের এক স্কুলছাত্রী স্থানীয় এক ডাক্তার বাড়ির পাশে গরুর খড়ের গাদার কাছে লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তার ডাক চিৎকারে লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়দের মধ্যে এই মৃত্যুকে ঘিরে নানা গুঞ্জন ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

বাউফলে নিখোঁজের ৩ দিন পরে যুবকের লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

Update Time : ০৩:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

প্রিন্ট করুন :