ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪ খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি

ছাত্রদল নেতার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে সরকারি প্রকল্পের সড়ক নির্মাণকাজ নিয়ে বিরোধের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

হামলায় আহত ওই নেতা বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ছাত্রদল নেতা মিজানুর রহমান (৩১) কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং সদর উপজেলার সল্যাডগী এলাকার বাসিন্দা আবু জাকেরের ছেলে।

ঘটনা ঘটে শুক্রবার (২ মে) দুপুরে, কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্যাকিয়া গ্রামে। ভুক্তভোগীর দাবি, তিনি এডিপির আওতায় ওই গ্রামে ১১১ মিটার দীর্ঘ একটি এইচবিবি (হেরিং বোন বন্ড) সড়ক নির্মাণের দায়িত্বে ছিলেন। সকালে সড়ক নির্মাণে বাধা দেন স্থানীয় এক বাসিন্দা আবুল খায়ের। তার দাবি ছিল, নিম্ন মানের ইট দিয়ে নির্মাণ হলে রাস্তা আর পাকা হবে না।

বিষয়টি জানতে ঘটনাস্থলে যান ছাত্রদল নেতা মিজানুর রহমান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে আবুল খায়ের, রিয়াজ, মেহরাজ, বেলাল, আজাদসহ কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।

এ বিষয়ে অভিযুক্ত আবুল খায়েরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম হাসপাতালে আহত নেতাকে দেখতে যান। তিনি জানান, বিষয়টি জানার পর তিনি হাসপাতালে ছুটে যান, তবে হামলার পুরো পটভূমি সম্পর্কে এখনও নিশ্চিত নন।

এদিকে, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, সড়কে ব্যবহৃত ইটের মান নিয়ে বিতর্ক থেকেই ঘটনা শুরু হয়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪

ছাত্রদল নেতার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

Update Time : ১১:২১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

প্রিন্ট করুন :