ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বরিশালের ঐতিহ্যবাহী আমড়া পেল (জিআই) পণ্যের স্বীকৃতি

বরিশাল প্রতিনিধি ||

বরিশালের ঐতিহ্যবাহী মৌসুমি ফল ‘আমড়া’ পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি। ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বরিশালের এই জনপ্রিয় ফলের পরিচিতি এবং বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হলো।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টায় বরিশাল জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে জিআই নিবন্ধনের সনদ হস্তান্তর করেন।

জানা গেছে, বরিশালের আমড়া শুধু সুস্বাদু একটি ফলই নয়, এটি এই অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বতন্ত্র স্বাদ, পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার বরিশালের আমড়াকে দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে ‘শেষ পাত’ হিসেবে আমড়া পরিবেশন একটি প্রাচীন সংস্কৃতি।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “বরিশালের আমড়া জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এর পরিচিতি এবং চাহিদা বাড়বে। ফলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।”

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যের আইনি সুরক্ষা এবং বাণিজ্যিক উন্নয়নের লক্ষ্যে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বরিশালের ঐতিহ্যবাহী আমড়া পেল (জিআই) পণ্যের স্বীকৃতি

Update Time : ১০:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

প্রিন্ট করুন :