ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
অসুস্থ গরুর গোস্তো বিক্রির দায়ে ২ জনকে জরিমানা

দুমকীতে পুলিশের জালে এক মাসে আটক ৬, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজা

নিরিবিলি পায়রা সেতুর পাশের পথ ধরে যখন সন্ধ্যার ছায়া নামছিল, তখনও কেউ টের পায়নি—আসন্ন রাত কাদের জীবনে ঝড় বয়ে আনবে। পটুয়াখালীর দুমকিতে এপ্রিলজুড়ে এমনই একের পর এক অভিযানে মাদকচক্রের ছয় সদস্য ধরা পড়েছেন থানা পুলিশের জালে। অভিযানে উদ্ধার হয়েছে ২৫ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ও ১৯ পুড়িয়া হেরোইন।

১২ এপ্রিল রাত—পায়রা সেতুর টোল প্লাজার আশপাশে সন্দেহজনক ঘোরাঘুরি করছিল তিন যুবক। পুলিশ তাদের তল্লাশি চালিয়ে পায় ২৫ গ্রাম গাঁজা। আটক হন বরিশালের নলছিটি উপজেলার মো. অনিক, সদর থানার মো. রাহাত দিপু এবং মো. জিসান।

এর ঠিক একদিন পর, ১৩ এপ্রিল। আবারও একই এলাকা, চেকপোস্টে ধরা পড়ে ইয়াবা ব্যবসার অভিযোগে আমতলী উপজেলার চালিতাবুনিয়ার সবুজ গাজী। তার কাছ থেকে উদ্ধার হয় ১০ পিস ইয়াবা।

পরের ঘটনা ১৭ এপ্রিল। থানা পুলিশের আরেকটি সফল অভিযান। রাতের আঁধারে চেকপোস্টে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুরের দুই যুবক—আমিনুল ইসলাম তানিম ও রায়হান ধরা পড়েন ১৯ পুড়িয়া হেরোইনসহ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মাদক নির্মূলে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।”

দুমকি থানার টানা অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ স্বস্তি যেন স্থায়ী হয়, সে জন্য সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও সহযোগী হতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অসুস্থ গরুর গোস্তো বিক্রির দায়ে ২ জনকে জরিমানা

দুমকীতে পুলিশের জালে এক মাসে আটক ৬, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজা

Update Time : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :