ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

পারভেজ হত্যাঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) রাতে ৩টায় কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২২ এপ্রিল) বনানী থানায় হস্তান্তর করে র‍্যাব-১। এ নিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হলেন চারজন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে এ তথ্য জানান।

মো. হৃদয় মিয়াজি কুমিল্লার তিতাস উপজেলার দুর্লব্দী গ্রামের বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব। পারভেজ হত্যা মামলায় আসামি তিনি ৫ নম্বর আসামি।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে পারভেজ ও তার বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ বলেন, হত্যাকাণ্ডের পর মো. হৃদয় মিয়াজি নিজ গ্রামে আসেন। পরে নিজ বাড়িতে অবস্থান না করে একই উপজেলার মনাইরকান্দি গ্রামে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন।

এর আগে, হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার (২১ এপ্রিল) এ আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পারভেজ হত্যাঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক

Update Time : ০৬:০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :