ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

নেপাল-ভারত সীমান্তে বাংলাদেশী আটক

 ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ওই বাংলাদেশিকে ভারতীয় নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৩২ বছর বয়সী ওই বাংলাদেশি নেপাল থেকে ভারতে প্রবেশ করেন। তবে তার কাছে ভিসা এবং পাসপোর্ট ছিল না। তিনি ভারত-নেপাল সীমান্ত অতিক্রম করার পর ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন।

দেশটির পুলিশ সুপার সোমেন্দ্র মীনা বলেছেন, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সোমবার রাতে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রদীপ কুমার রায় নামের ওই বাংলাদেশে নেপাল থেকে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। পরে তাকে নিচলাউল অঞ্চলে ভারতীয় নিরাপত্তা বাহিনী সশস্ত্র সীমা বলের (এসএসবি) সদস্যরা গ্রেপ্তার করেন।

পুলিশ সুপার সোমেন্দ্র মীনা বলেন, গ্রেপ্তারের সময় ওই বাংলাদেশির কাছে কোনও পাসপোর্ট পাওয়া যায়নি। এছাড়া তার কাছে কোনও নথিপত্রও পাওয়া যায়নি।

তিনি বলেন, ওই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কি না অথবা ভারতে প্রবেশের পেছনে তার কোনও উদ্দেশ্য আছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেশটির এই পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে ভারতীয় গোয়েন্দা ব্যুরোকে অবহিত করা হয়েছে।

সূত্র: পিটিআই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

নেপাল-ভারত সীমান্তে বাংলাদেশী আটক

Update Time : ০৬:২৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :