ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারে খাজনা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

সঞ্জিব দাস, গলাচিপা প্রতিনিধি ||

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী বাজারে খাজনা আদায়কে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই বাজার এলাকা আতঙ্কিত হয়ে পড়ে এবং রণক্ষেত্রে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাজনা তোলার অধিকার নিয়ে দ্বন্দ্বে জড়ায় বিএনপির দুটি গ্রুপ। এক পর্যায়ে কথা কাটাকাটির পর সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষ চলাকালে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়।

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে এলাকায় পৃথক মিছিলও বের করে।
ঘটনার বিষয়ে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা বলেন, “বাজার ইজারার বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। তাই সরকারি নিয়ম অনুযায়ী তহসিলদার ও চৌকিদারের মাধ্যমে খাজনা আদায় করা হবে।” পাশাপাশি তিনি দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

পটুয়াখালীতে বাজারে খাজনা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

Update Time : ০৮:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :