ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ৪ বখটের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি||

নেত্রকোনা পৌরশহরে ৮ম শ্রেণি স্কুল পড়ূয়া ১৫ বছর বয়সি এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করছেন ৪ বখাটের বিরুদ্ধে।

অভিযুক্ত চার যুবক হলো- মৃত হানিফ মিয়ার ছেলে মো. নাসিম (২২), মো. মগবুল মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (২১), মো. সুরুজ মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (২২) ও মো. আইয়ুব আলীর ছেলে সোনালী মিয়া (২৯)। তারা সকলে পৌরশহরের পুকুরিয়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, যৌননিপীড়নের অভিযোগটি আমলে নিয়ে গত সোমবার দিনগত রাতেই মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের ধরতে রাতেই অভিযান পরিচালনা করা হয়েছে। কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাদীর অভিযোগে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যাপিঠে যাওয়া আসার সময় রাস্তায় একা পেয়ে অভিযুক্ত যুবকেরা প্রেম নিবেদনসহ বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে উত্যাক্ত করতো। ভুক্তভোগী কিশোরী অভিযুক্তদের প্রস্তাব প্রত্যাখানসহ প্রতিবাদ করতো। অভিযুক্ত নাসিমের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করার পর থেকে তার প্রস্তাবে রাজি না হলে যে কোন সময় যে কোন স্থান থেকে অপহরণ করার হুমকি দিতো।

গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী খালাতো বোনের বাড়ি শালজান গ্রামের বেড়ানোর জন্য খালাতো ভগ্নিপতির সাথে বাড়ি থেকে বের হন। ঘটনাস্থলে পৌঁছামাত্রই নাসিম ও অন্যান্য অভিযুক্তদের সহায়তায় পথ আটকিয়ে পুনরায় প্রেম নিবেদন করলে ভুক্তভোগী তা প্রত্যাখান করেন। এতে নাসিম ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর ওড়না ও হাতে ধরে টানা হেচড়া করে যৌনপীড়ন করেন। অভিযুক্ত অন্যান্য বখাটে মিলে এলাপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে ভুক্তভোগীকে বেদনাদায়ক ফোলা জখম ও ঘটনাস্থল থেকে নির্জন স্থান নিয়ে যান।

এসময় ভুক্তভোগীকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্ত যুবকেরা খালাতো ভগ্নিপতিকেও এলাপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে বেদনাদায়ক ফোলা জখম করে।

ভুক্তভোগীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ৪ বখটের বিরুদ্ধে মামলা

Update Time : ০৫:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :