ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

নেত্রকোনায় জমাজমির বিরোধে ভাই-ভাতিজার হাতে চাচা খুন

নেত্রকোণার আটপাড়ায় জমি ও সেচ পাম্প নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাই ভাতিজার হামলায় কায়সার ইমরান বাবুল (৫৯) নামের ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিহত হয়েছে। এ ঘটনায় ছোট ভাই রতনকে আটক করেছে আটপাড়া থানা পুলিশ।

রবিবার(২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কায়ছার ইমরান বাবুল উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কায়সার ইমরান ওরফে বাবুল তার ভাই রতন ও আরেক ভাই কামালের ছেলেদের সাথে যৌথ একটি সেচ পাম্প নিয়ে বিরোধ ছিল। ওই পাম্পের তার কিছু আবাদি ফসলি জমি আছে। এসব জমিতে নিয়মিত পানিও দিত না তারা। এছাড়াও সেচ পাম্পের আয়ের অংশ বাবুলকে দেওয়া হতো না। এসব বিষয় নিয়ে এলাকার মানুষ প্রায়ই মীমাংসার চেষ্টাও করেন।
এ নিয়ে রবিবার এশার নামাজের সময় বাবুল তার ভাই ভাতিজাদের সাথে আলোচনায় বসলে এক পর্যায়ে সেচ পাম্পের পাশাপাশি পারিবারিক জমি নিয়ে তর্ক বিতর্ক ও কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের উপর হামলা করে। এতে ঘটনাস্থলে কায়সার ইমরান বাবুল মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জান জানান, নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহালের রিপোর্টের তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহতের ভাই রতনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, নিহত বাবুল ২০২১ সালে দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে বিজয়ী হন নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

নেত্রকোনায় জমাজমির বিরোধে ভাই-ভাতিজার হাতে চাচা খুন

Update Time : ০৮:৫৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :