ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

শুল্ক কমানোর পরেও কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি চিনির দাম, সুফল শুল্ক পাচ্ছেন না ক্রেতারা

কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি চিনির দাম। আর তাতে শুল্ক কমানোর সুফল পাচ্ছেন না ক্রেতা। রোজার আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম কমার আশ্বাস দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে তা হয়নি।
পাইকারি বাজারে প্রতিকেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১১২ টাকায়। সেই চিনি খুচরা পর্যায়ে গিয়ে দাম দাঁড়াচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা পর্যন্ত। আর প্যাকেটজাত চিনির গায়ে লেখা দাম ১১২ টাকা থাকলেও বিক্রি হচ্ছে ১১৫ টাকা পর্যন্ত। তবে, প্যাকেট করা চিনি খুচরা বাজারে পাওয়া যাচ্ছে কম।
রাজধানীর বাজারে একাধিক বিক্রেতা বললেন, দাম আগেরটাই আছে, কমেনি। এক ক্রেতা বলেন, যারা বেসরকারি চাকুরিজীবী, তাদের বাসা ভাড়া দেয়ার পর তেমন কিছু থাকে না। তাদের চিনিসহ নিত্যপণ্য কিনতে অনেক কষ্ট হয়।
চিনির আমদানি পর্যায়ে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক কমায় এনবিআর। এছাড়া, প্রতি টন অপরিশোধিত চিনি আমদানির ওপর প্রযোজ্য ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। কিন্তু এক মাসেও শুল্ক কমানোর প্রভাব বাজারে নেই বললেই চলে।
আরও একাধিক বিক্রেতা জানান, ১৫০০ টাকার চিনির বস্তায় লাভ হতো ১০ টাকা। এখন ৫৪০০-৫৫০০ টাকার বস্তায়ও একই লাভ। তাদের হিসেবে চিনির বাজারে দাম অত্যাধিক বেশি। এক বয়স্ক ক্রেতা বলেন, যারা মধ্যবিত্ত তাদের পক্ষে এত উচ্চমূল্যে কেনা কঠিন। উচ্চবিত্তের জন্য তা কিছুই না।
উল্লেখ্য, দেশে মোট চিনির চাহিদা ২০ লাখ টন। এর মধ্যে মাত্র আড়াই লাখ মেট্রিক টন চিনি উৎপাদন করে রাষ্ট্রায়ত্ব চিনি ও খাদ্য করপোরেশন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শুল্ক কমানোর পরেও কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি চিনির দাম, সুফল শুল্ক পাচ্ছেন না ক্রেতারা

Update Time : ১১:৩১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :