ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

৫ কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পাবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটি কিন্ত সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে আমাদের প্রধানমন্ত্রী এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রজমান মাস উপলক্ষে খেজুর ও ছোলা দিচ্ছেন সাশ্রয়ী দামে। আমরা আশা করছি রমজান মাসের জন্য আমাদের যে খাদ্যসামগ্রী দরকার, সেটা পুরাপুরি আমাদের হাতে আছে।’

আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধনের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রমজান মাস আসার আগেই সবাই একসঙ্গে বাজারে হুমড়ি খেয়ে পড়বেন না। কারণ পণ্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করেন, সবকিছু একবারে কিনে জমিয়ে রাখবেন, তাহলে চাপ পড়ে যায়। সব কিছু পর্যাপ্ত মজুদ আছে, তাই দাম বাড়ার কোনও কারণ নেই।’

অনুষ্ঠানে মন্ত্রী কয়েকজন হতদরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইন্সে গাছের চারা রোপণ করেন। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) চাঁদপুর শাখার সভানেত্রী ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

৫ কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পাবে: বাণিজ্যমন্ত্রী

Update Time : ০৮:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :