ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অভিযাত্রিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ২ হাজার ৪৮ শিক্ষার্থী দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

গোয়াইনঘাটে অভিযাত্রিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ২ হাজার ৪৮ শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০৯:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার উপজেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২ হাজার ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয় এবং বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বহুনির্বাচনী পদ্ধতির এ পরীক্ষায় ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক আজমান শরীফ ও গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান দৌলত। এ সময় অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ হোসাইন ও সাধারণ সম্পাদক আল আমিন জানান, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনটি কেন্দ্রে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে তারা সন্তোষ প্রকাশ করেন।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আয়োজন সফল করতে সহযোগিতাকারী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, উপদেষ্টা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

গোয়াইনঘাটে অভিযাত্রিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ২ হাজার ৪৮ শিক্ষার্থী

গোয়াইনঘাটে অভিযাত্রিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ২ হাজার ৪৮ শিক্ষার্থী

Update Time : ০৯:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :