ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৯ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাত্রা শুরু হলো উপজেলার প্রথম ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোর’-এর। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ক্রীড়া স্থাপনা নির্মিত হলে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের জন্য তৈরি হবে খেলাধুলার নতুন সুযোগ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সদর ইউনিয়নের গোয়াইনঘাট-রাধানগর সড়কের গোয়াইনঘাট বাজারসংলগ্ন তিতারাই এলাকায় এ ফুটসাল ইনডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক সজীব আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

প্রায় ১১০ ফুট দৈর্ঘ্য ও ৫৬ ফুট প্রস্থের এই ইনডোরে ফুটসাল খেলার পাশাপাশি থাকছে গোসল, বিশ্রাম ও বাথরুমের সুবিধা। এছাড়া খেলোয়াড় ও দর্শনার্থীদের সুবিধার্থে রাখা হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও।

প্রকল্পের পরিচালক সজীব আহমদ বলেন, গোয়াইনঘাটের তরুণদের জন্য আধুনিক ও মানসম্মত একটি ক্রীড়া পরিবেশ গড়ে তোলার লক্ষ্য থেকেই স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা, এই ইনডোর শুধু খেলাধুলার জায়গা হিসেবেই নয়, বরং তরুণদের প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা এবং ক্রীড়াচর্চার একটি মিলনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। স্থানীয় খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরিতে আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই।

এদিকে, থানা সদরে এমন একটি আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের বিনোদন ও ক্রীড়াচর্চার সীমাবদ্ধতা কাটিয়ে এই উদ্যোগ গোয়াইনঘাটের তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

এলাকাবাসী মনে করেন, বর্তমান সময়ে তরুণদের একটি অংশ মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোর তরুণদের খেলাধুলামুখী করতে এবং অবসর সময় ইতিবাচক কাজে ব্যয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এখান থেকে নতুন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় পর্যায়েও গোয়াইনঘাটের সুনাম বয়ে আনবে, এমন প্রত্যাশাও তাদের।

সচেতন মহলের প্রত্যাশা, শুধু বাণিজ্যিক ক্রীড়া স্থাপনা নয়, বরং সবার জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টি, স্থানীয় প্রতিভা অন্বেষণ এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোর গোয়াইনঘাটের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

খেলাধুলার প্রসার, তরুণদের সুস্থ বিনোদন এবং মাদকমুক্ত সমাজ গঠনে স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোর হয়ে উঠুক গোয়াইনঘাটের নতুন ক্রীড়াকেন্দ্র, মনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন

Update Time : ১১:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :