ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৬ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের চারগ্রাম পশ্চিম হাওরের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে দেশি প্রজাতির মাছসহ বিভিন্ন জাতের জিওল মাছ ও মাছের পোনা ব্যাপক হারে মারা গেছে। এ ঘটনায় প্রায় সর্বস্বান্ত হওয়ার আশঙ্কায় পড়েছেন বিলের দুই মাছচাষি।

জানা যায়, ডৌবাড়ী ইউনিয়নের চারগ্রাম হাওরের বাসিন্দা ইজ্জত উল্লাহ ও নিবাস দাস যৌথভাবে এক বছরের জন্য ১ লাখ ২০ হাজার টাকায় চারগ্রাম পশ্চিম হাওরের চৌধুরী বিলটি নিলাম নেন। পরে সেখানে দেশি মাছের পাশাপাশি বিভিন্ন উন্নত জাতের মাছ চাষ শুরু করেন। মাছের খাবার, বিলের রক্ষণাবেক্ষণ ও পাহারাদারের খরচ বহন করতে তাঁরা ব্যাংক থেকে ঋণও গ্রহণ করেন। মাছ বিক্রির মাধ্যমে লাভের আশায় দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন বিলটি।

কিন্তু মাছ আহরণের সময় হওয়ার আগেই রাতের আঁধারে কে বা কারা বিলে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন মাছচাষিরা। এতে বিলের বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা মরে পানিতে ভেসে ওঠেসকালে স্থানীয় লোকজন মরা মাছ দেখতে পেয়ে সেগুলো ধরে নিয়ে যান। পরে খবর পেয়ে বিলটিতে গিয়ে ব্যাপক মাছ মরে ভেসে থাকতে দেখে হতাশ হয়ে পড়েন দুই মাছচাষি।

মাছচাষি ইজ্জত উল্লাহ ও নিবাস দাস জানান, “আমরা দুজন মিলে অনেক আশা নিয়ে বিলটি বিলটি নিয়েছিলাম। সারা বছর মাছের খাবার, বিলের পরিচর্যা ও পাহারাদারের পেছনে অনেক টাকা খরচ করেছি। এমনকি এসব খরচ চালাতে ব্যাংক থেকেও ঋণ নিয়েছি। মাছ বিক্রির সময় ঘনিয়ে আসছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা বিলে বিষ প্রয়োগ করে আমাদের সারা বছরের পরিশ্রম শেষ করে দিয়েছে। দেশি মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ও পোনা মারা গেছে। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছচাষিরা। একই সঙ্গে তাঁদের ক্ষয়ক্ষতি নিরূপণ ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি

Update Time : ১১:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :