ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৮ Time View

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী বিএনপির সমার্থন প্রত্যাশি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো.মকবুল হোসেন খানের পক্ষে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গনসংযোগে জনতার ঢল নেমেছে।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে গনসংযোগে অংশ গ্রহন করেছেন স্থানীয় জনসাধারন এবং বিএনপি দলীয় নেতাকর্মীরা। গানে গানে প্রকম্পিত করে তুলে ইউনিয়নের ছোনাউঠা, খাসতবক,পশ্চিম চিলা ঘুঘুমারী এলাকাসহ বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে ।

গনসংযোগ কালে মো. মকবুল হোসেন খান বলেন,‘রাজনৈতিক সুবিধা ভোগ করা নয়, বরং এ এলাকার সন্তান হিসেবে মানুষের প্রতি নৈতিক দায়িত্ব পালন করাই আমার মূল উদ্দেশ্য। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে।বিএনপির একজন কর্মী হিসেবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি কাজ করে যাব।

বিএনপির নির্বাচনী পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং কৃষকদের সহায়তার মতো বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষক পরিবার উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন,এলাকার সার্বিক উন্নয়নে মাদকমুক্ত সমাজ গঠন,শিক্ষার পরিবেশ উন্নয়ন,রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করা প্রয়োজন। মানুষের সমস্যা চিহ্নিত করে স্থানীয় বাসিন্দাদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মকবুল হোসেন খান আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণ এবং হলদিয়া ইউনিয়নকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে তিনি কাজ করতে চান। অবহেলিত মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োাজিত রাখব। যে কোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত

Update Time : ১১:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :