ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ইলিশ রক্ষায় সরকারের মানবিক সহায়তার চাল বিতরণে জেলেদের কাছ থেকে জনপ্রতি ৩০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের বিরুদ্ধে। টাকা না দিলে চাল দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন জেলেরা। এ ঘটনায় তাঁদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

জেলেদের অভিযোগ, গত রোববার চাল বিতরণের সময় পরিবহনভাড়া বাবদ তাঁদের কাছ থেকে জনপ্রতি ৩০ টাকা করে নেওয়া হয়। টাকা দিতে না পারায় কয়েকজন জেলেকে চাল দেওয়া হয়নি।

সরকার ইলিশ সম্পদ রক্ষায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মানবিক সহায়তা হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দিয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা।

খোঁজ নিয়ে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সাত শতাধিক জেলের জন্য ১৮ মেট্রিক টন চাল খাদ্যগুদাম থেকে ছাড় করিয়ে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম। অভিযোগ রয়েছে, চাল বিতরণের সময় জেলেদের কাছ থেকে জনপ্রতি ৩০ টাকা করে আদায় করা হয়।

জেলে রাকিব ও সোহাগ অভিযোগ করেন, চাল নিতে গিয়ে তাঁদের কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হয়েছে। টাকা না দিলে চাল দেওয়া হয়নি। এ ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গুলিশাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও গুলিশাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইদ্রিস আলী বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তা রাজিবুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘গুলিশাখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ

Update Time : ০৯:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :