ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

দুমকীতে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধ, বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা আটক

সাউথ বাংলা ডেস্কঃ

পটুয়াখালীর দুমকীতে ড্রেজার দিয়ে বালুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে দায়ের করা মামলায় ইমরান হোসেন নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে শ্রীরামপুর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইমরান দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহসভাপতি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও প্রথম সারির নেতা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরানসহ কয়েকজন ছাত্রদল নেতা ড্রেজারের মাধ্যমে বালুর ব্যবসা শুরু করেন। এ ব্যবসার ভাগ হিসেবে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান জোমাদ্দার তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ইমরানের। এর মধ্যে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

গত শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তালতলী বাজার এলাকায় এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ইমরানের অভিযোগ, পরে খলিলুর রহমান তাঁর মোটরসাইকেলের পথ আটকে চাবি নিয়ে যান এবং তাঁকে গালাগাল করেন।

অন্যদিকে, খলিলুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থানায় মামলা করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুধু বলেছিলাম, আমার ওয়ার্ডে ব্যবসা করবে, সেটা আমাকে একটু জানাবে না?’ দুমকি থানার ওসি জানান, ওই মামলার দুই নম্বর আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, খলিলুর রহমানের বিরুদ্ধে ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন উত্তর চরবয়ড়া গ্রামের মোহাম্মদ আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি দাবি করেন, তাঁর ও তাঁর স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে টাকা নেওয়া হলেও তাঁদের কার্ড দেওয়া হয়নি, ফেরত দেওয়া হয়নি টাকাও।

এ ছাড়া দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বালু ভরাটের কাজ নিয়ে ৩০ হাজার টাকা লেনদেনের বিষয়ে স্থানীয়দের সঙ্গে খলিলুর রহমানের বাকবিতণ্ডার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। শ্রীরামপুর ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ খলিফাকে উদ্দেশ করেও তাঁকে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা গেছে আরেকটি ভিডিওতে।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খলিলুর রহমান জোমাদ্দারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দুমকীতে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধ, বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা আটক

Update Time : ০৪:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :