ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকিতে মা ইলিশ রক্ষার অভিযানে দুই জেলের ১০ দিনের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩০ Time View

‎
‎নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণে পায়রা নদীতে অভিযান চালিয়ে দুটি ইঞ্জিনচালিত ট্রলার ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
‎
‎এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
‎
‎দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মির্জাগঞ্জ উপজেলার ভিকাখালী এলাকার মো. সুজন হাওলাদার (২৫) ও মো. ইউসুব আকন (৩৫)।
‎
‎উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত পায়রা নদীতে অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ওই দুই জেলেকে আটক করা হয়। তাঁদের ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
‎
‎দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে পায়রা, লোহালিয়া ও পাণ্ডব নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
‎
‎মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকিতে মা ইলিশ রক্ষার অভিযানে দুই জেলের ১০ দিনের কারাদণ্ড

Update Time : ০৭:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :