ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বাগেরহাটে ক্যাশলেস বাংলাদেশ গড়তে র‍্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৮ Time View

বাগেরহাট প্রতিনিধি: বাংলা কিউআর এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ( ১৮ অক্টোবর ) বাগেরহাটে বাংলা কিউআর (Bangla QR) এবং ‘ষক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাটের আয়োজনে এবং জেলার সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের বাংলা কিউআর ইমপ্লিমেন্টেশন ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক জনাব সোহেল নওরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, বাগেরহাট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ ফজলুল বাশার, জনতা ব্যাংক পিএলসি, বাগেরহাটের উপ-মহাব্যবস্থাপক ও এরিয়া প্রধান জনাব অভিমুন্য কুমার মন্ডল, রূপালী ব্যাংক পিএলসি, বাগেরহাটের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব শেখ আলাউদ্দিন হোসেন, রূপালী ব্যাংক পিএলসি, বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ সারোয়ার হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, বাগেরহাটের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোঃ তরিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাটের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোঃ শরিফুল ইসলাম।এতে বাগেরহাট জেলার সকল তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়।

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি এবং নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করা। এর মাধ্যমে নিরাপদ, সহজ ও আধুনিক লেনদেন ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে উত্তর ও প্রয়োজনীয় তথ্য জানার সুযোগ পান। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বাগেরহাটে ক্যাশলেস বাংলাদেশ গড়তে র‍্যালি ও আলোচনা সভা

Update Time : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :